‘বাড়ছে সুযোগ বাড়ছে কাজ, কারিগরি শিক্ষা নেব আজ’ কর্ম বিমুখ মানুষকে কর্মমুখী করার জন্য ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। সেই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, তালা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে কনসেপ্ট কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউ (কম্পিউটার প্রশিক্ষণের একটি অনন্য প্রতিষ্ঠান) ২০০৭ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। হাটি-হাটি পা-পা করে প্রতিষ্ঠানটি পার করেছে তার সতেরোটি স্বর্ণালি বছর। বেসিক ট্রেড কোর্স পরিচালনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হলেও বর্তমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যুগোপযোগী ও স্মার্ট শিক্ষা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটি এক বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট (র) ফাইন আর্টস (চারুকলা) (রর) কম্পিউটার টেকনোলজি (আইসিটি) কোর্স চালু করা হয়। উক্ত প্রতিষ্ঠান থেকে দশ হাজারেরও অধিক প্রশিক্ষণার্থী কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে।